বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কেজি গাঁজাসহ তিনজন আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৪:১৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক তিন আসামি হলেন- বরিশাল জেলার কাজিরহাট থানার গদিকাটা এলাকার ইমরান (২৩), কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার মো. মাসুম (২৮) এবং বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া এলাকার মো. আলমগীর (২৫)।

র‍্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে। আটক ইমরান পিকআপটির চালক এবং আলমগীর হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে মাসুম মোটরসাইকেলে মাদকবাহী গাড়ির পাশে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর