বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিডনি ভালো রাখতে খাওয়া জরুরি যেসব ফল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৩:৫৫

কিডনি আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার। এটি রক্ত পরিশোধন করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু আজকের জীবনযাত্রা যেমন বেশি ক্লান্তি, ফাস্ট ফুড খাওয়া, দূষণ ইত্যাদির কারণে শরীরে জমে যায় নানা রকম টক্সিন, যা কিডনির ওপর বাড়তি চাপ ফেলে। যদি কিডনির যত্ন ঠিকমতো না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে নানা জটিল রোগের আশঙ্কা বাড়ে।

তবে কিছু ফল আছে, যা কিডনিকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। চলুন, জেনে নিই তেমনই ৬টি উপকারী ফলের কথা।

তরমুজ

এই ফলে প্রায় ৯২ শতাংশই পানি। তাই গরমের দিনে তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে ও ডিটক্স করতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে কিডনি অনেকটাই চাপমুক্ত থাকে।

আপেল

আপেলে থাকা ফাইবার শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। একই সঙ্গে এটি কিডনি পরিষ্কার রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।

বেদানা

বেদানায় ভরপুর থাকে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন। যা কিডনিকে সজীব ও সক্রিয় রাখতে সাহায্য করে।

ক্র্যানবেরি

এই ফল প্রস্রাবের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার মাত্রা কমায়। ফলে এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং কিডনিকে সংক্রমণ থেকে রক্ষা করে।

স্ট্রবেরি

স্ট্রবেরির রসে থাকা উপাদান প্রস্রাবকে ক্ষারীয় করে, যা কিডনিতে পাথর জমার সম্ভাবনা কমায়। তাই পাথর প্রতিরোধে এটি উপকারী।

পেঁপে

পেঁপেতে রয়েছে এনজাইম ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা কিডনির যেকোনো প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে।

সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন। তাই কিডনির যত্নে এই ফলগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। তবে যাদের কিডনির আগে থেকেই সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার বেছে নেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর