বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় ক্ষুধায় এক দিনে ১৮ জনের মৃত্যু, নিহত বেড়ে ৫৮,৮৯৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৩:১০

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছতে পারছে না। এ কারণে গত ২৪ ঘণ্টায় গাজায় ক্ষুধা, পানিশূন্যতা ও অপুষ্টিজনিত কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মৃতদের মধ্যে একটি চার বছর বয়সী শিশুকন্যা রয়েছে, যার নাম রাজান আবু জাহের। সে চরম অপুষ্টি ও ক্ষুধার কারণে রবিবার প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা।

এ ছাড়া রবিবার গাজাজুড়ে অন্তত ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়, এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জনে, আহত হয়েছেন আরো ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

মার্চ থেকে জুন মাসের মধ্যে ইউএনআরডাব্লিউএ-এর স্বাস্থ্যকেন্দ্রগুলো পাঁচ বছরের নিচের শিশুদের ওপর প্রায় ৭৪,০০০টি স্বাস্থ্য পরীক্ষা চালায়, যার মধ্যে ৫,৫০০টি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত হয় এবং ৮০০টি শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস জানিয়েছে, গাজার পরিবারগুলো ‘বিপর্যয়কর ক্ষুধা মোকাবেলা করছে, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কেউ কেউ সাহায্য পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছে।

ইসরায়েলের গণমাধ্যম নিষেধাজ্ঞার নিন্দা করে ইউএনআরডাব্লিউএ বলেছে, ৬৫০ দিন ধরে গাজা একটি ‘ভয়াবহ দৃশ্যের সরাসরি সম্প্রচারে’ পরিণত হয়েছে, যেখানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।

রবিবার ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে দেইর আল-বালাহর বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের উৎখাতের নির্দেশনা জারি করেছে।

একই দিনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক বাতিলের দাবি জানিয়েছে তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর