শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১২:১৮

২০২৭ সালের ২ আগস্ট এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ বিশ্বের তিনটি মহাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে। যেটি গত শতাধিক বছরের মধ্যে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সূর্যগ্রহণের একটি হতে যাচ্ছে। এই সূর্যগ্রহণ সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। এর ফলে পৃথিবীর ওপর একটি নাটকীয় ছায়া ফেলবে যাকে ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’ বলা হচ্ছে।

সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ তিন মিনিটের কম সময় স্থায়ী হয়। কিন্তু এই দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ একটি অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা এনে দেবে। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ হবে এটি। যা জ্যোতির্বিদ, আকাশ পর্যবেক্ষক এবং সাধারণ মানুষের জন্য দুর্লভ অভিজ্ঞতা এনে দেবে।

কোথা থেকে ও কখন দেখা যাবে?

স্পেস ডটকম জানিয়েছে, প্রায় ২৫৮ কিলোমিটার প্রস্থের এই ছায়াপথ দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে যাবে এবং ভারত মহাসাগরে চাগোস দ্বীপপুঞ্জের কাছে শেষ হবে।

মিসরের লুক্সর শহরসহ কিছু শহর প্রায় ৬ মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ অন্ধকার দেখবে। লিবিয়া ও মিসরের মতো অঞ্চলে আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকে আগস্ট মাসে, যা সূর্যগ্রহণ দেখার জন্য আদর্শ পরিবেশ।

স্থানীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময় বিভিন্ন স্থানে ভিন্ন হবে।

দক্ষিণ স্পেনে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০মিনিট থেকে ২টার মধ্যে। মিসর ও লিবিয়ায় এটি ঘটবে দুপুর ২টা থেকে ২টা ৩০মিনিটের মধ্যে।
ভারতের বেশিরভাগ অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তবে এর পশ্চিম প্রান্তের কিছু এলাকা থেকে সূর্যাস্তের কাছাকাছি সময় আংশিক সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

এই সূর্যগ্রহণ দীর্ঘ ও দুর্লভ হওয়ার পেছনে একাধিক বিরল মহাজাগতিক কারণ রয়েছে। এই সময় পৃথিবী থাকবে অ্যাফেলিয়নে, অর্থাৎ সূর্য থেকে সবচেয়ে দূরে।

ফলে সূর্য আকারে একটু ছোট দেখাবে। একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে, ফলে সেটি বড় দেখাবে। এ ছাড়া এই সূর্যগ্রহণ বিষুবরেখার কাছাকাছি অতিক্রম করবে, যার ফলে চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের ওপর তুলনামূলক ধীরে চলবে। এ কারণে গ্রহণের সময়ও বেশি হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর