বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৭:৪৮

সুনামগঞ্জের রক্তি নদী থেকে একটি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) ভোরে জেলার রক্তি নদীর নেয়ামতপুর সেতুসংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ দল এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর সেতুসংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়।

এ সময় সেখান থেকে মালিকবিহীন একটি স্টিল কাঠামোর নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা,১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাঁচের গ্লাস,দুই লাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করা হয়।

আটক পণ্যের মূল্য আনুমানিক এক কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৬০০ টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর