বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৭:৪৪

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পরিসংখ্যান ভালো নয় বাংলাদেশের। ২২ ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটিতে। এর মধ্যে দুটি জয়ই এসেছে মিরপুরে। বাকিটি ২০২৩ সালে চীনে।

সেই ম্যাচটি অবশ্য মূল দলের ছিল না, এশিয়ান গেমসের। এশিয়ান গেমসেরটি বাদ দিলে সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আজ যেখানে চতুর্থ জয়ের খোঁজে নামবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা সেই মিরপুরে। ব্যাটে-বলে লড়াইয়ে নামার আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের শেষ ম্যাচের একাদশ থেকে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শরীফুল ইসলামের পরিবর্তে আজ সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের একাদশ :

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর