বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৭:১১

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

রবিবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।

গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। তাদের কাছ থেকে একটি সামুরাই জাতীয় দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাতে মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা প্রকাশ্যে ও রাতে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নিতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্যাংটির বিষয়ে আরও তথ্য যাচাই করে এ সংক্রান্ত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে র‌্যাব-২।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর