বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৬:৫৮

ক্যারিয়ারের গোধূলিলগ্নেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা থামছে না। কখনো ক্রিস্টিয়ানো রোনালদো আবার কখনো লিওনেল মেসি এগিয়ে যাচ্ছেন। সেই লড়াইয়ে এবার নন পেনাল্টি গোলে ৪০ বছর বয়সী রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।

একুশ শতকের খেলোয়াড়দের মধ্যে ৭৬৪ গোল নিয়ে এখন তালিকার শীর্ষে মেসি। আটবারের ব্যালন ডি’অরের ক্যারিয়ার গোল ৮৭৪টি। রোনালদোর ক্যারিয়ার গোল ৮৩৮। এর মধ্যে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পেনাল্টিবিহীন গোল করেছেন ৭৬৩টি। রেকর্ড ভাঙতে সিআর সেভেনের থেকে ১৬৭ ম্যাচ কম খেলেছেন এলএম টেন।

মেসি-রোনালদোর পরে শীর্ষ পাঁচের বাকি তিন হচ্ছেন-রবার্ট লেভানডফস্কি (৬১৫), লুইস সুয়ারেজ (৫৩৭) ও জ্বলাতন ইব্রাহিমোভিচ (৪৮৮)।

রোনালদোকে পেছনে ফেলার দিনে রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। তার জোড়া গোলের ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ নিয়ে মেজর লিগ সকারে খেলা সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জোড়া গোল করেছেন মেসি।

শুধু ষষ্ঠ ম্যাচেই গোলের দেখা পাননি ৩৮ বছর বয়সী প্লে মেকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর