বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোপালগঞ্জে কারফিউ শেষে চলছে ১৪৪ ধারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৬:৫২

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী চলছে ১৪৪ ধারা। পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং যানবাহন চলাচল করছে। সড়কের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। অফিস-আদালতও খুলেছে। বাইরে বের হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে জনমনে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে।

গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কার্ফিউ বলবৎ ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত সাড়ে ১০টায় রবিবারের জন্য ১৪৪ ধারা জারি করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গত বুধবার গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত হন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন কারফিউ জারি করে, যা মাঝে মাঝে বিরতি দিয়ে চলমান রাখা হয়েছে।

সর্বশেষ শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগের তিন হাজার চারজন নেতাকর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা করে। এসব মামলায় এ পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর