বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইরানে বাস উল্টে নিহত ২১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৮:৩১

ইরানের দক্ষিণাঞ্চলে শনিবার একটি দূরপাল্লার বাস উল্টে অন্তত ২১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

কাভার নামের একটি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে, যা রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। তবে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ২১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।’ এ ছাড়া ২৯ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

ইরানের সংবাদমাধ্যমে একটি পাহাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে থাকা বাসের ছবি প্রকাশিত হয়েছে।

সড়কে সুরক্ষার দিক থেকে ইরানের রেকর্ড খুবই খারাপ। সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার জনের মৃত্যু হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর