বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৮:১১

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট এখন বলিউডের ‘কুইন’। একের পর এক বিগ বাজেটের সিনেমা থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

সাফল্যের চূড়ায় পৌঁছালেও আলিয়া সেই মানুষগুলোকে ভুলে যাননি, যারা শুরুর দিন থেকে তার পাশে রয়েছেন।

আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তারা। সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি উপহার!
বন্ধু-বান্ধব হোক কিংবা কাছের মানুষ, তাদের সবসময় যত্নে রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো নিজের দানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দুজনকেই ৫০ লাখ করে ১ কোটি রুপি উপহার দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সব থেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।

অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।
উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর