বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাশকতা মামলায় আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৮:০০

নেত্রকোনার বারহাট্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তাদের সঙ্গে আরো দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আলাউদ্দিন সম্রাট, সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সাইদুর রহমান ও রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল-শিমুলিয়া গ্রামের বাসিন্দা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন। বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে নাশকতা ছাড়াও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মোবারক মিয়া ও নিরব মিয়া নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, বারহাট্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়।

বাকি তিনজনকে দলীয় তিন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর