বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গ্রিসের অভিবাসন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৮:১৭

গ্রিসের অভিবাসনবিষয়ক মন্ত্রী আতানাসিওস প্লেভরিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান। বুধবার (১৬ জুলাই) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎ বাংলাদেশ ও গ্রিসের মধ্যে অভিবাসন-সম্পর্কিত সহযোগিতাকে আরো দৃঢ় করবে বলে প্রত্যাশা রাষ্ট্রদূতের।

সাক্ষাৎকালে উভয় পক্ষ গ্রিসের বর্তমান অভিবাসন নীতিমালা এবং তা গ্রিসে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ওপর প্রভাব নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

রাষ্ট্রদূত সুমনা বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সামাজিক অবদান তুলে ধরেন এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মন্ত্রী প্লেভরিস বাংলাদেশি অভিবাসীদের দৃঢ় মনোবল ও কর্মনৈপুণ্যের প্রশংসা করেন এবং তাদের গ্রিসের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে অবদানের স্বীকৃতি দেন। উভয় পক্ষ একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য অভিবাসন কাঠামোর অধীনে অভিবাসীদের কল্যাণ নিশ্চিত করার অভিন্ন আগ্রহ প্রকাশ করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর