বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৮:০৭

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টানদের উচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা কখনোই ধর্মীয় স্থাপনায় হামলা চালায় না এবং এ ঘটনায় তদন্ত চলছে।

এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে লাতিন প্যাট্রিয়ার্কেট নিশ্চিত করছে, আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি হামলায় হলি ফ্যামিলি কম্পাউন্ডে দুজন নিহত হয়েছেন।

’বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই বর্বর যুদ্ধের অবসান প্রার্থনা করছি। নিরীহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানানোর কোনো যুক্তি থাকতে পারে না।’

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আহত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের দুজন নিহত হয়েছেন।’

এদিকে ইসরায়েল ‘গাজা সিটিতে হলি ফ্যামিলি গির্জায় ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ’ প্রকাশ করে বলেছে, সেনাবাহিনী বিষয়টি তদন্ত করছে।

এ ছাড়া এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েল কখনোই কোনো গির্জা বা ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় না এবং কোনো ধর্মীয় স্থান বা নির্দোষ বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে।’

গাজা উপত্যকার ২০ লাখের বেশি বাসিন্দার মধ্যে আনুমানিক এক হাজার খ্রিস্টান রয়েছে। তাদের অধিকাংশই অর্থোডক্স হলেও লাতিন প্যাট্রিয়ার্কেটের তথ্য মতে, অঞ্চলটিতে আনুমানিক ১৩৫ জন ক্যাথলিক রয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা আরো জানিয়েছে, গির্জা কম্পাউন্ডে এই মৃত্যুর পাশাপাশি বৃহস্পতিবার গাজা উপত্যকার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় আরো অন্তত ২০ জন নিহত হয়েছে।

এদিকে পোপ লিও চতুর্দশ বৃহস্পতিবার বলেছেন, গাজায় গির্জায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হওয়ায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’। পাশাপাশি তিনি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহ্বান জানান। ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট পোপের পক্ষে এক টেলিগ্রামে বলেন, ‘গাজায় হলি ফ্যামিলি গির্জায় সামরিক হামলায় প্রাণহানি ও আহত হওয়ার খবরে পোপ লিও চতুর্দশ গভীর দুঃখ প্রকাশ করেছেন’ এবং তিনি ‘পুনরায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন’।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর