বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্যারিবিয়ান টি-টেন টুর্নামেন্টে সাকিব, করবেন অধিনায়কত্বও

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:৫৩

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজ দলে যোগ দেওয়ার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে দলটি।

এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই। এরই মধ্যে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

গ্লোবাল সুপার লিগেপ্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তার এই পারফরম্যান্স দলের একমাত্র জয়ে ভূমিকা রাখে।

বাকি তিন ম্যাচের মধ্যে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ২১ রান দিয়ে উইকেট পাননি এবং রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে করেন মাত্র ৩ রান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর