বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন বিএসএফের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:৩৮

পঞ্চগড়ের মালকাডাঙ্গা ও শিংরোড সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) রাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তে দিয়ে ১৭ জন ও সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পুশইনের পর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে ৮ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।

তারা নিজেদের নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা হিসেবে দাবি করেছেন। আটকদের মধ্যে ২৩ জনকে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমির হোসেন (২০) নামের একজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও বিজিবি। তাই তাকে বর্তমানে বিজিবির কাছে রাখা হয়েছে।

বিজিবি আরো জানায়, আটকরা দীর্ঘদিন ভারতের দিল্লীতে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ৬ জুলাই তাদের আটক করে ভারতের পুলিশ। পরে তাদের বিমানযোগে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়া হয়। বিএসএফ সুযোগ বুঝে রাতের আঁধারে বাংলাদেশে তাদের পুশইন করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘দুটি সীমান্ত দিয়ে ২৪ জন পুশইন করেছে বিএসএফ। তার মধ্যে ২৩ জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি। তার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সাথে এ বিষয়ে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর