বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফ্যাসিবাদ মোকাবেলায় দেশে দ্রুত নির্বাচন দিতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:৫০

সবাইকেঐক্যবদ্ধ  হয়ে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে, যাতে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিবাদীরা সেই সুযোগ পাবে না।

বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে শহরের আলাইপুর উপশহর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দুলু বলেন, ‘গত ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যাকে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাও কোনো কটূক্তি করতে সাহস করেননি, যিনি সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আজ তাকে নিয়েও অপপ্রচার ও তার ছবি অবমাননা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি, আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

’আওয়ামী লীগকে মোকাবেলা করা প্রসঙ্গে দুলু বলেন, ‘মহল্লায়, মহল্লায় পাহারা দিতে হবে। কোনো অবস্থায়ই যেন ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।’

জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ জেলার বিভিন্ন এলাকার নেতারা।

পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবদলের নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর