বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:৪২

হবিগঞ্জে নারী নির্যাতন মামলা করার কারণে এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন- রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন।

এর জেরে গত ৭ জুলাই হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে তার বোনকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।

ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটায় কাউছার মিয়াসহ ১১ জন। এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন তিনি।

হবিগঞ্জ মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, এ মামলায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত এবং বাকি তিনজনকে গ্রেপ্তারে করতে অভিযান চলছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর