বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ববি হাজ্জাজ

দেশে বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৬:৩৪

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা এবং এক নেতার হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তাকে দায়ী করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম), এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, “গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল। তারা স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা চালিয়ে এক নেতাকে হত্যা করেছে। অথচ এখনও পর্যন্ত আমরা কোনও ধরনের ‘ক্র্যাকডাউন’ দেখতে পাইনি।” তিনি আরও বলেন, “পরাজিত আওয়ামী শক্তির এই আশফালন স্পষ্ট করে যে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। তারা আসলে ফ্যাসিস্ট পন্থায় আবারও ক্ষমতায় ফিরতে চায়।”

এসময় এনজিএম চেয়ারম্যান , গোপালগঞ্জের ঘটনার জন্য এনসিপির ‘অপরিপক্কতা’র কথাও তুলে ধরেন, তবে মূল দায় সরকারের ওপরেই চাপিয়ে দেন। তার মতে, সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা এই পরিস্থিতি তৈরি করেছে।

ববি হাজ্জাজ বলেন, “সরষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার দাবি জানান। তার মতে, দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।

এসময় তিনি সতর্ক করে বলেন, “গোপালগঞ্জের ঘটনার অনুপ্রেরণায় যদি দেশের অন্য জেলাগুলোতেও পরাজিত আওয়ামী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তার দায়ভার কে নেবে?”
ববি হাজ্জাজের বক্তব্যে স্পষ্ট, তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক হামলাকে সরকারের ব্যর্থতা ও পুরনো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। তার আহ্বান, শুদ্ধি অভিযান, স্থায়ী সমাধান এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর