বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সন্তান জন্ম দিলেন কিয়ারা, বাবা হলেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৫:২৩

বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের এ বার তাদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত।

সঙ্গে তাঁরা লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তাঁরা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে। 

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি পাপারাৎজিরা ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে। বলতে গেলে স্ত্রীর খেয়াল রাখায় কমতি রাখেননি সিদ্ধার্থ। অবশেষে বাবা হওয়ার সুখ পেলেন। দুজনের ভালোবাসাও পেলো পূর্ণতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর