বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাহমুদুর রহমান মান্না

সংস্কার কোনোভাবেই নির্বাচনে বাধা নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৪:২৯

সংস্কার কোনোভাবেই নির্বাচনে বাধা নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টক শোতে এ মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমরা যখন যুগপৎ আন্দোলন করি, তখন মানুষজন প্রশ্ন করতো, কত এমন আন্দোলন করছি, বারেবারে এত লোক জীবন দিয়ে লাভ তো কিছু হয় না। ভালো কিছু করেন। তখন আমরা চিন্তা করলাম, একটা কিছু করতে হবে, যার থেকে সংস্কারের ধারণাটা আসল।

তিনি বলেন, এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তারা সংস্কারের পাইওনিওর। পাইওনিওর আমরা ছিলাম। সংস্কার- উনি (প্রধান উপদেষ্টা) বললেন, বছরের পর বছর ধরে চলবে।

আমি বলি— বছরের পর বছর নয়, যুগের পর যুগ, শতকের পর শতক ধরে চলবে। পৃথিবীটা সংস্কার হতে হতেই এগোবে।

মান্না বলেন, আওয়ামী লীগ সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে। এগুলো রিভিল করা ছাড়া কি ভোট করা যাবে? বছরখানিক ধরে যে সরকারটা আছে, তারাও সংস্কারে খুব আন্তরিকভাবেই বলছে।

কিন্তু এক বছর পরে রেজাল্ট দেখেন, সংস্কার বলতে কিছুই হলো না। আমি কিন্তু এটা বলছি না সংস্কারের প্রচেষ্টা যা হয়েছে, সবকিছু নেগেটিভ।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের মধ্যে যে আলোচনা হয়েছে, এটার মধ্যে অনেক ডেভেলপমেন্ট আছে। আজকেসহ অনেকগুলো মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে। অনেকগুলো বিষয়ে হয়নি।

ওই কথা তো ড. ইউনূস আগেই বলেছেন— যেগুলোতে একমত হতে পারব, সেগুলোতে সংস্কার করব। কিন্তু এ রকম নয়, আজকে একমত হয়ে গেছেন, কালকে আইন বানাতে পারবেন।

তিনি আরো বলেন, শুধু রেমিট্যান্স ছাড়া আমাদের পজেটিভ সূচক নেই। আমাদের ইনভেস্টমেন্টও নেই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব, নির্বাচন হওয়া উচিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর