শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৪:১৯

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ স্থলে ভাঙচুর চালানো হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় এনসিপি নেতাদের।

আজ বুধবার জুলাই দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এই পার্কে বিকেলে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির।

সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পৌর পার্কের বিভিন্ন সড়ক থেকে লাঠিসোঁটা নিয়ে এসে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিষ্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। এর আগে পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়িতে হামলা চালিয়েছে তারা।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যে গোপালগঞ্জে প্রবেশ করেছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভ থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর