বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাতে স্বামীকে খাওয়ান ‘ঘুমের ওষুধ’, সকালে পাশেই মিলল স্ত্রীর মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৪:০০

কুমিল্লার দেবীদ্বারে ঘুমন্ত অবস্থায় ঝরনা বেগম (৪৮) নামে এক নারীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের আরিসের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত নারী সাইলচর গ্রামের ইলেক্ট্রিক মিকানিক আব্দুল করিমের স্ত্রী। ঘটনার পর থেকে বড় ছেলে সবুজ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সাইফুল ইসলাম সবুজ, আলম মনির, শাহআলমসহ একাধিক ব্যক্তি জানান, নিহত ঝরনা বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। দুই ছেলে শরিফ (৩০) ও আরিফ (২৮) সৌদী প্রবাসী, অপর ছেলে সবুজ (৩২) ট্রাক্টর চালক। ২ মেয়ে নিপা (৩৫) ও লুবনা (২৫)’র বিয়ে হয়ে গেছে। নিহতের দেবর ভাসুরদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ আছে।

তবে ঝরনা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বড়আলমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইয়াবা কারবারি দেলোয়ার হোসেনের সঙ্গে পরকীয়া ছিল। প্রায়ই কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে সাইলচর চা দোকানে ঝরনার সঙ্গে প্রায়ই তাদের আড্ডা হত। রাত ১১-১২টায় বাড়ি ফিরত। তারা আরো বলেন, ওই নারী তার স্বামীকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে ঘরের উত্তর পাশের জানালা দিয়ে পালিয়ে যেতেন।

মাঝে মাঝে ২/৩ দিন বেড়ানোর কথা বলে নিরুদ্দেশ থাকতেন। ঘটনাটি ডাকাতি বা চুরির উদ্দেশে হয়নি। তাহলে মৃতার পাশে ২টি মোবাইল, কানের স্বর্ণের দুল এবং গলায় রুপার চেইন থাকত না। মোবাইলগুলোর ফোন নম্বর ট্র্যাক করলে সত্য বেড়িয়ে আসতে পারে। পরকীয়া, জমিসংক্রান্ত বিরোধ এবং স্বামী-স্ত্রীর মনোমালিন্যে এ হত্যাকাণ্ড ঘটনা পারে।

হত্যাকাণ্ডের সময় ঘরের দরজা বন্ধ ছিল।

নিহতের স্বামী আব্দুল করিম জানান, তার স্ত্রীর সঙ্গে পারিবারিক নানা বিষয়ে দূরত্ব ছিল দীর্ঘদিনের। দুইজন দুই বিছানায় ঘুমাতেন। প্রায়ই তার স্ত্রী তাকে অসুস্থতার কারণে ঘুমের ওষুধ খাওয়াতেন। খেতে না চাইলে জোর করে ঘুমের ওষুধ খাওয়াতেন। গতকাল রাত আনুমানিক ৮টায় তার স্ত্রী তাকে ৮টি ঘুমের ট্যাবলেট খাইয়েছেন। খাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন, তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় মরে আছেন। তার মাথা থেঁতলানো এবং রক্তাক্ত।

নিহতের বড় মেয়ে নিপা (৩৫) চিৎকার করে বলেন, ‘আমার আগে থেকেই সন্দেহ ছিল, আমার মাকে মেরে ফেলা হবে। কিন্তু কি কারণে, কারা মারতে পারে এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।’

দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি নানামুখী, আমরা তদন্ত করছি। তবে তার মাথায় ৩টি ধারালো অস্ত্রের আঘাত আছে। যেগুলো ইলেকক্ট্রিক প্লাস বা স্ক্রুড্রাইভারের আঘাত হতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্তের বিষয়।’

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘এ মুহূর্তে কিছু বলতে পারব না। তবে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর