বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই ২ অটোরিকশাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৩:৪৮

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া দুইটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পরে সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজারস্থ গ্যাঞ্জাম মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন- আসামি আব্দুল্লাহ আল নোমান (১৯), মো. রাসেল (২২), আহাম্মদ আলী রানা (২৩)।

একই দিন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কোলাগাঁও ইউপির ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা লালপোল এলাকার পূর্ব কালভার্ট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে এয়াছিন আরাফাতের নিকট থেকে লুণ্ঠিত একটি ব্যাটারি চালিত অটোরিকশা রাত ১২টার সময় ছবুর মার্কেট বাবুল ওয়ার্কশপের সামনে থেকে উদ্ধার করা হয়।

এ সময় অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মো. দেলোয়ার হোসেন (২৫), জিয়াউর রহমান (২৮), মো. নাছির উদ্দিন (৩২), মো. রাকিব (২০)-কে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় পটিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘দুইদিনের বিশেষ অভিযানে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও ৭ জনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পটিয়ায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর