বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যেসব খাবার খেলে কমতে পারে পেটের মেদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১২:২৩

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই ডায়েট করেন, জিমে যান এমনকী ইয়োগাও করেন। অনেক চেষ্টা করার ফলে ওজন নিয়ন্ত্রণেও আসে। কিন্তু পেটের মেদ কমানো সবচেয়ে মুশকিলের। একবার ভুঁড়ি বাড়তে শুরু করলে, সহজে তা কমানো যায় না।

তাই পেটে বাড়তি মেদ যাতে না জমে, তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। কিন্তু সতর্ক থেকেও মধ্যপ্রদেশ বাড়তে থাকে। পেটের মেদ কমানোর ক্ষেত্রে ইয়োগাও সাহায্য করে। শরীরের বাড়তি মেদ ঝরাতে খাওয়াদাওয়ায় লাগাম ধরাও জরুরি।

তবে পেটের মেদ দ্রুত কমাতে চাইলে কিছু খাবার খেতে পারেন। কিছু খাবার পেটের মেদ কমাতে সাহায্য করে। জেনে নেওয়া যাক, কী কী খাবার খেলে পেটের মেদ কমতে পারে।
ড্রাই ফ্রুটস

মাঝে-মধ্যে মুখ চালাতে ড্রাই ফ্রুটস অত্যন্ত কার্যকরী।

এতে পেটও ভরবে, আবার বাড়তি ফ্যাটও জমা হবে না শরীরে। কাজু বাদাম, কিশমিশ, আখরোট, কাঠবাদাম খেতে পারেন। এতে মেদ জমার কোনো আশঙ্কা নেই। সেই সঙ্গে ভুঁড়িও বাড়তে পারে না।
ইয়োগার্ট

পেটের মেদ ঝরাতে ইয়োগার্ট হাতিয়ার হতে পারে।

ইয়োগার্টে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদান। ইয়োগার্টে রয়েছে প্রোবায়োটিক উপাদান, যা হজমের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে। অনেকেই আবার দইয়ে চিনি মিশিয়ে খান। পেটের মেদ কমাতে চাইলে দইয়ে চিনি খাওয়া যাবে না।
রেড বেলপেপার

রেড বেলপেপার বিভিন্ন খাবারে ব্যবহার করা যায়। পাস্তা, চিলি চিকেন থেকে নুডলস—এই ধরনের খাবারে রেড বেলপেপার দিলে স্বাদ বাড়ে। রেড বেলপেপার ওজন কমাতেও দারুণ কার্যকরী। ভুঁড়ি নিয়ে অস্বস্তিতে পড়লে বেশি করে রেড বেলপেপার খান। উপকার পাবেন।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর