বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১১:৫১

যশোরের বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার চাকরি রক্ষার নামে জন প্রতি ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ বন্দরে সদ্য দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রা.) লিমিটেড-এর শামিম শিকদারের নামে। বন্দরের চলতি নিরাপত্তা কাজে নিয়োজিত ১২৯ জন নিরাপত্তাকর্মী এ অভিযোগ করেছেন।

বন্দর পরিচালকের কাছে লিখিত অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, বর্তমানে আগের নিয়োজিত কম্পানি পিমা-এর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কম্পানির প্রতিনিধি মো. শামীম শিকদার (ম্যানেজার, অপারেশন) তাদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কম্পানিটি বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু করবে।

বেনাপোল বন্দর পরিচালকের কাছে দেওয়া লিখিত অভিযোগপত্রে নিরাপত্তাকর্মীরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি তাদের আগের প্রতিষ্ঠান পিমা-এর মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাত সার্ভিস দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার শামীম শিকদার তাদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কম্পানিটি বন্দরে কার্যক্রম শুরু করবে। তিনি চাকরি চালু রাখতে প্রত্যেক কর্মীর কাছে ৩০ হাজার টাকা করে ঘুষ দাবি করেছেন।

নতুন নিয়োগ প্রাপ্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার কথাও জানানো হয়েছে। টাকা না দিলে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কর্মীরা।
ভুক্তভোগী নিরাপত্তাকর্মীরা বলেন, আমরা সবাই নিম্নআয়ের মানুষ। স্বল্প বেতনের এই চাকরিতে ঘুষ দিয়ে চাকরি রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়।

তাছাড়া নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্রে কোথাও আর্থিক লেনদেনের কথা নেই। চাকরির জন্য ঘুষের নামে অর্থ আদায়ের চেষ্টা অন্যায় ও বেআইনি। আমরা চাই এ ঘটনার সঠিক তদন্ত হোক এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

বেনাপোল বন্দরের চলতি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পিমা’র সিএসও আল-আমিন হোসেন বলেন, ‘উপরে উল্লিখিত বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছিলাম। আমরা এ সংক্রান্তে একটি আবেদন জমা দিয়েছি।

আমরা সবাই নিম্নআয়ের মানুষ। আমরা যাতে চাকরি হারিয়ে বেকার না হয়ে যাই সেজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর