বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্যান্সারের কাছে পরাজয়, জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৫:৩৯

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে আজ শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা (৩১) দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ এক মর্মস্পর্শী পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবর নিশ্চিত করা হয়েছে।

কোরিয়ান বিনোদন শিল্পী এবং ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকেই তার অসুস্থতার কথা আগে জানতেন না বলে বিস্ময় প্রকাশ করেছেন। এই তরুণ অভিনেত্রীর অকালপ্রয়াণে কোরিয়ান বিনোদন জগত শোকাহত।

কাং সিও’র মৃত্যুর খবর জানিয়ে তার বোন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো।

যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে, আরো খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।

’অভিনেত্রীর শেষকৃত্য আগামী ১৬ জুলাই গিয়ংনাম প্রদেশের হামানে পারিবারিক সমাধিস্থলে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কাং সিও-হা ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। তার শেষ চলচ্চিত্র ‘ম্যাঙ্গনেইন’ শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে, যা এখন তার মরণোত্তর কাজ হিসেবে পরিচিত হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর