বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে খুলল টেসলার প্রথম গাড়ির শোরুম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৫:২১

ভারতীয় বাজারে বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) বিক্রিতে আরেক ধাপ এগিয়ে গেল টেসলা। ইলন মাস্কের মালিকানাধীন কম্পানিটি আজ শনিবার (১৫ জুলাই) ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে প্রথম শোরুমটি চালু করেছে। টেসলার মডেল ওয়াই গাড়িটি লঞ্চের মাধ্যমে ভারতের টেসলার যাত্রা শুরু হলো। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, টেসলার এই ওয়াই মডেল গাড়িটি রিয়ার-হুইল ড্রাইভ এবং লং-রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট ভারতে বিক্রি করা হবে। টেসলা মডেল ওয়াই-এর রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টের দাম শুরু হবে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে, আর গাড়ির লং-রেঞ্জ ভার্সনের দাম হবে ৬৭.৮৯ লক্ষ টাকা।

এর ফলে টেসলার ওয়াই মডেল রিয়ার হুইল ড্রাইভ ভার্সনের অন-রোড দাম দাঁড়াবে ৬১.০৭ লক্ষ টাকা। অন্যদিকে, গাড়িটির লং রেঞ্জ ভার্সনের অন-রোড দাম পড়বে ৬৯.১৫ লক্ষ টাকা।

ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এর মধ্যে রয়েছে ৫০,০০০ টাকা 'প্রশাসন এবং পরিষেবা ফি', যার মধ্যে ১৮ শতাংশ জিএসটি অন্তর্ভুক্ত।

এদিকে এই গাড়িতে কোনো গ্রাহক ইচ্ছা করলে ফুল সেলফ ড্রাইভিং ফিচারও পেতে পারেন। তবে তার জন্য তাকে আরো ৬ লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে। উল্লেখ্য, এই মডেল ওয়াই গাড়ির দাম আমেরিকায় ৩৮.৬৩ লাখ টাকা থেকে শুরু হয় (৪৪,৯০০ ডলার), চীনে ৩১.৭৫ লাখ (২,৬৩,৫০০ ইউয়ান), জার্মানিতে ৪৬.০৯ লাখ (৪৫,৯৭০ ইউরো)। এর অর্থ, ভারতেই সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে টেসলার এই গাড়ি।

টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ মডেলটি ৬০কেডব্লিউএইচ এবং ৭৫কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভারতে। এই গাড়ির লং রেঞ্জ ভ্যারিয়েন্টটি ৬২২ কিলোমিটার যেতে পারবে একবারের ফুল চার্জে। আর ৬০কেডব্লিউএইচ ব্যাটারির গাড়িটি এবারের ফুলচার্জে যেতে পারবে ৫০০ কিলোমিটার পর্যন্ত। ৭টি ভিন্ন রঙে মিলবে এই গাড়ি।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর