বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কম পানি পান করলে শরীরে দেখা দিতে পারে যেসব সমস্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৫:০৭

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা সুস্থ শরীরের জন্য অত্যন্ত জরুরি। শরীরের প্রায় সব গুরুত্বপূর্ণ কাজই জলের সাহায্যে সম্পন্ন হয়। কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই ঠিক মতো পানি পান করেন না। ফলে শরীরে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানির অভাব, যা থেকে শুরু হতে পারে নানা রকম শারীরিক সমস্যা।

শরীরে ডিহাইড্রেশন হচ্ছে কি না, তা বোঝার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। চলুন, জেনে নিই কোন কোন উপসর্গে সতর্ক হওয়া জরুরি।

প্রস্রাবের রঙে পরিবর্তন

শরীরে পানি কম থাকলে মূত্রের রং গাঢ় বা হলুদ হয়ে যায়। অনেক সময় মূত্রত্যাগের পর জ্বালাভাবও হতে পারে।

দিনে যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় বা রং গাঢ় হয়, বুঝবেন শরীরে পানি ঠিক মতো যাচ্ছে না। ত্বকে শুষ্কতা ও ঠোঁট ফাটা পানির ঘাটতির অন্যতম লক্ষণ হলো ত্বকের রুক্ষতা। গরমেও যদি ত্বক শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায় কিংবা ব্রণ বা চুলকানি দেখা দেয়, তাহলে এটি ডিহাইড্রেশনের স্পষ্ট লক্ষণ হতে পারে।

মাথা ব্যথা ও ক্লান্তিভাব

শরীরে পানি না পৌঁছালে অনেক সময় সারাক্ষণ ক্লান্তি, ঝিমুনি, মাথা ঘোরা বা মাথাব্যথা হতে পারে।অকারণে শরীর দুর্বল লাগলে, সঙ্গে পানির ঘাটতির দিকেও খেয়াল রাখা দরকার। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। তৃষ্ণা লাগার আগেই পানি খান, যাতে শরীর সব সময় হাইড্রেটেড থাকে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর