বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৫৫৬ কোটি ৭৬ লাখে কাতার থেকে কেনা হবে এক কার্গো এলএনজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৪:৪৯

জ্বালানি চাহিদা পূরণে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আগস্ট মাসের জন্য কাতার থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হবে। আগামী ৪-৫ আগস্টের মধ্যে ৩৩তম কার্গোটি সরবরাহ করা হবে।

এদিকে পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়েছে।

মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতার— এক কার্গো এলএনজি সরবরাহের অনুমোদন পায়। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার।

মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
এ এলএনজি আমদানির ফলে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা মেটায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর