বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৪:১৬

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় গোলাম মুহিত চান (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। গোলাম মুহিত চান ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালান। এ ঘটনায় ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গোলাম মুহিত চানকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর