বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৩:২২

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর।

নিজের এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন, তিনি জিনপিংয়ের সঙ্গে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তার কাছে পৌঁছে দিয়েছেন। এর আগে গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছিল এসসিও সম্মেলনে।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণরেখায়। এরপর এই প্রথম চীন সফরে গেলেন জয়শঙ্কর। শি জিনপিংয়ের আগে জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে ভারত ও চীনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়।

এছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেন জয়শঙ্কর। ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে কথা হয় সেই বৈঠকে।

এই বৈঠকগুলোর পরে জয়শঙ্কর এক্স বার্তায় লিখেছেন, 'গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি আশাবাদী যে, এই বৈঠক আমাদের সম্পর্ককে আরো ইতিবাচক করে তুলবে।

প্রতিবেশী এবং বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে আমাদের একে অপরকে পারস্পরিক অবস্থান খোলাখুলিভাবে জানানো উচিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর