বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সৌদি আরবে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৩:০০

বিদেশি চালকদের ক্ষেত্রে সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নিয়ম চালু করেছে। দেশটিতে যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে চান, তাদের ক্ষেত্রে দেশটিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

তবে লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয়, সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে। এ ছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিলে যেতে হবে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে। তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)- এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন। তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে, জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না, অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর