বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিখোঁজ শিশু সিফাতের পর আয়মানের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১২:১৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দুইটি গ্রাম থেকে গত শুক্রবার (১১ জুলাই) নিখোঁজ হয়েছিল ৫ ও ১০ বছর বয়সের দুই শিশু। এরপর দুই শিশুর পরিবারের কাছে দফায় দফায় মুক্তিপণও চাওয়া হয়। সন্তান ফিরে পেতে মুক্তিপণ দিলেও নিখোঁজের পরদিন বাড়ির অদূরে মেলে ১০ বছরের শিশু সিফাতের মরদেহ। সিফাতের পর আজ মঙ্গলবার (১৫ জুলাই) মুক্তিপণের টাকা দেওয়ার পরেও আয়মান (৫)-কে হত্যা করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে জঙ্গলের পাশে।

জানা যায়, গফরাগাঁয়ের পাগলা থানার ওই ইউনিয়নের দীঘিরপাড় গ্রাম থেকে গত শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নিখোঁজ হয় ওই গ্রামের সুলতান মিয়ার নাতি আয়মান। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আকন্দবাড়ির প্রবাসী আল-আমীন আকন্দের ছেলে। এর কিছু সময় পর নিখোঁজ হয় স্থানীয় অতারবাড়ি চর শাঁখচুড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে সিফাত মিয়া। এ অবস্থায় দুই পরিবারই ব্যাপক খোঁজ করেও না পেয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করে।

এর মধ্যে দিনে ও রাতে কয়েক দফায় একটি চক্র ফোন করে মুক্তিপণ দাবি করে। কিছু টাকা দেওয়ার পর দুই শিশুকে ভিডিওকলে দেখার শর্ত দিলে বেঁকে বসে ওই চক্র। এরপর ফোন বন্ধ করে ফেললেও থেমে থেমে মুক্তিপণ চাওয়া অব্যাহত রাখে। নিখোঁজের এক দিন পর গত রবিবার (১৩ জুলাই) ভোরে ১০ বছর বয়সের শিশু সিফাতের মরদেহ পাওয়া যায় বাড়ির কাছের এক পুকুরে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে আয়মানের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, দুই শিশু নিখোঁজ ও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা যথাসময়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

গফরগাঁও পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে, শিশুদের দুদিন আগে হত্যা করা হয়েছে। দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর