বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সর্বকালের সেরা অন্য কেউ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৭:৫৯

গ্যালারি থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই কিংবদন্তির মধ্যে কে বিশ্বসেরা, তা নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়।

এতে দুই ভাগে বিভক্ত হন ফুটবলপ্রেমীরা। তবে এই দুই দলে নেই ডোনাল্ড ট্রাম্প। ফুটবলের সর্বকালের সেরা কিংবদন্তি (গোট) হিসেবে বেছে নিয়েছেন অন্য একজনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সেই পছন্দের খেলোয়াড় হচ্ছেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

গতকাল মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে এমনটিই জানিয়েছেন ট্রাম্প। পিএসজি-চেলসির ম্যাচের বিরতিতে ড্যাজএনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘অনেক বছর আগে যে সময় আমি তরুণ ছিলাম তখন কসমোস ক্লাব পেলেকে খেলতে নিয়ে এসেছিল।

এই জায়গাটি (স্টেডিয়াম) দর্শকে পরিপূর্ণ ছিল, একমাত্র কারণ পেলে। এই স্টেডিয়ামটির (মেটলাইফ) শুরুর দিকের কথা বলছি। আমি আসতে চাইনি তবু তরুণ বয়সে এসেছিলাম কারণ পেলের খেলা দেখতে। সে অসাধারণ একজন খেলোয়াড় ছিল।

তাই আমি পুরনো ধাঁচে বেব রুথের (যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড়) মতো বলতে চাই পেলে ছিল দুর্দান্ত।’ নিউইয়র্ক কসমোসের হয়ে ১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত খেলেছেন পেলে। এ সময় ৬৪ ম্যাচে ৩৭ গোল করেছেন ২০২২ সালে পরপারে পাড়ি জমান ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার।

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গতকাল পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। চেলসির হয়ে জোড়া গোল করেছন কোল পালমার।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর