বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৭:২৭

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আজ সোমবার (১৪ জুলাই) সকালে ৩ জনের নামে সখীপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০)। রফিকুল গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, ওই গৃহবধূ (৩০) ঘটনার দিন সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তদের সঙ্গে দেখা হয়। ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তারা উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানালে তারা আজ সোমবার সকালে থানায় মামলা করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

অন্যদিকে পলাতক বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর