শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৭:০৮

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে সংবাদ সম্মেলনের আগে বিষয়টি নিয়ে দেশের অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) পৌনে ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, গবেষণা সংস্থা র‍্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জার চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা হয়। কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনো নিষ্পত্তি হয়নি। তাই এখনই চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর