বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাসসেরার পুরস্কার জিতলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার নায়ক

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৬:৩৩

‘চোকার্স’ অপবাদটা গাঁ থেকে ঝেড়ে ফেলতে একটা শিরোপা দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। তবে আইসিসির টুর্নামেন্টে বরাবরই ভালো খেলেও হয় সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়ে হতাশায় মাঠ ছাড়েন প্রোটিয়া খেলোয়াড়রা।

সর্বশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তা হতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হয়ে অপবাদটাই ছুঁড়ে ফেলে দিয়েছেন তারা।

তাতে ঘুচে যায় দীর্ঘ ২৭ বছরের অপেক্ষা। ক্রিকেট ইতিহাসে তাদের একমাত্র মেজর শিরোপা ছিল ১৯৯৮ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

দক্ষিণ আফ্রিকার হতাশা ঘুচানোর নায়ক হচ্ছেন এইডেন মার্করাম। তার দুর্দান্ত সেঞ্চুরিতেই লর্ডসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রোটিয়ারা।

১৩৬ রানের ইনিংসের সঙ্গে ফাইনালের ২ উইকেটের স্বীকৃতি হিসেবে সেদিনই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। এবার ফাইনাল জয়ের নায়ক আইসিসির কাছ থেকেও সুসংবাদ শুনেছেন। জুন মাসের সেরার ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মার্করাম। সেরার স্বীকৃতিতে পেছনে ফেলেছেন সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে।

পুরস্কার পাওয়াকে বিশেষ কিছু জানিয়ে ৩০ বছর বয়সী ওপেনার বলেছন, ‘পুরস্কারটা পাওয়া বিশেষ কিছু। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে অবদান রাখতে পারাটা আমার জন্য অনেক কিছু।’

মার্করামের প্রথম পুরস্কার পাওয়ার দিনে আজ নারী ক্রিকেটের মাসসেরায় একটা কীর্তি গড়েছেন হেইলি ম্যাথিউস। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চতুর্থবারের মতো মাসসেরার পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পেছনে ফেলেছেন স্বদেশি অ্যাফি ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে। তার আগে চারবার মাসসেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার।

গত মাসে প্রোটিয়াদের বিপক্ষে তিন ওয়ানডেতে ১০৪ রান করেছেন ম্যাথিউস। সঙ্গে অফ স্পিনে ৪ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সের পরও সিরিজ হেরে গেলেও টি-টোয়েন্টিতে ঠিকই দলকে জিতেছেন তিনি। দুই ফিফটিতে ১৪৭ রানের সঙ্গে ২ উইকেট নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে হন সিরিজসেরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর