বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাতে ফেসবুকে অভিমানী পোস্ট, ভোরে মিলল ঢাবি ছাত্রের রক্তাক্ত মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৬:০১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিমানী পোস্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে আত্মহত্যা’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

সঞ্জু বারাইক (২৩) নামের ওই তরুণ নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে তিনি ‘লাফিয়ে পড়েন’ বলে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান।

তার আগে রবিবার (১৩ জুলাই) রাত ১২টার পরপর সঞ্জয় এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সেখানে চুনারুঘাট সরকারি কলেজে এইচএসসি শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। হলের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সঞ্জয় রাতে হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন।

সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, সকালে মরদেহটি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে ছিল। পরে মরদেহ মর্গে পাঠানো হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জ নিয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সকালে সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ এবং জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল সেখানে উপস্থিত ছিলেন।

উপাচার্য নিয়াজ আহমদ খান হাসপাতালের চিকিৎসক এবং মৃত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর