বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৭:০১

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসাবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একইসঙ্গে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা।

আজ রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এসব জানান দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, ‘আইনগতভাবে

শাপলা পেতে বাধা নেই। বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি।
ইসি পুনর্গঠন করা জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগেই তা করবে হবে।’

এ সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে এটি বাতিলের দাবি করে দলটি। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়েই বিশেষভাবে গুরুত্ব পায়।

তিনি বলেন, ‘শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’ নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী এনসিপি বলে জানান দলের কেন্দ্রীয় নেতারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর