বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাদারগঞ্জে ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:৫৩

জামালপুরের মাদারগঞ্জে ঘরের ভেতরে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরেক যুবকের গলার শ্বাসনালি কেটে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি এলাকায় থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ।

নিহত মাসুদ (২৩) কোয়ালিকান্দি গ্রামের সম্রাটের ছেলে। আহত রুবেল (২২) একই গ্রামের আলতাফুরের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের বড় ভাই ফরিদুল সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে আনতে রুবেলের পরিবারের সদস্যরা শনিবার ঢাকায় যান। ওই রাতে রুবেল মাসুদকে বাড়িতে থাকার জন্য ডেকে নিয়ে আসেন। রাত ১১টা পর্যন্ত রুবেল, মাসুদ ও তাদের বন্ধু শামীম একসঙ্গে ছিলেন এবং রাতের খাবার খেয়ে গল্প করছিলেন।

এরপর রাত সাড়ে ১১টার দিকে শামীম তার নিজ বাড়িতে চলে যান। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মাসুদের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং রুবেলের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আজ রবিবার সকাল ১০টার দিকে ঘুম থেকে না ওঠায় মাসুদের ছোট ভাই মামুন ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন— বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মাসুদ ও রুবেল। পরে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়।

’নিহতের ছোট ভাই মামুন জানান, গতকাল শনিবার রাত ১১টা পর্যন্ত মাসুদ রুবেল ও শামীম একসঙ্গেই ছিলেন। তারা একই সঙ্গে সবসময় ঘোরাফেরা করেন। তারা রাতে রান্না করে খেয়েছেন। রাত ১১টার দিকে শামীম তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। মাসুদ ও রুবেল রুবেলদের বাড়িতেই ঘুমিয়ে পড়েন।

তিনি বলেন, ‘আমাদের বাড়ি ও রুবেলের বাড়ি পাশাপাশি। সকাল সাড়ে ১০টার দিকেও তারা ঘুম থেকে উঠে না। পড়ে অনেক ডাকাডাকি করি তাও কোনো সাড়াশব্দ দেয় না। বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি বিছানার ওপরে পড়ে রয়েছেন তারা। চারদিক রক্তে ভিজে গিয়েছে।’

মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করেছি। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শামীম নামে একজনকে আটক করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর