বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নায়িকার পরনে কি চর্চিত প্রেমিকের পোশাক?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ১২:৪২

অভিনেত্রী রশ্মিকা মন্দনা


এক দিকে পেশা, অন্য দিকে প্রেম। দুই কারণেই অনবরত আলোচনায় থাকেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। জনসমক্ষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি কখনও। তাতে কী! নায়িকার প্রেমজীবন নিয়ে তুঙ্গে জল্পনা। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, তাঁদের প্রেমের খবরে এত দিন ম-ম করত চলচ্চিত্র জগৎ। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার প্রেম।

কর্ণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন চর্চিত যুগল। এমনকি, একাধিক বার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তাঁরা। একাধিক বার তাঁদের বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিলেও ঘনিষ্ঠ সূত্রে খবর, একে অপরের সঙ্গে খুব ভাল আছেন তাঁরা। সম্প্রতি সেই প্রমাণ মিলল আরও এক বার। বিমানবন্দরে চর্চিত প্রেমিকের পোশাকে দেখা গেল রশ্মিকাকে।

মুখে একরাশ হাসি, এলোচুল বাঁধা একটি খোঁপায়। কার্গো ট্রাউজ়ার্সের সঙ্গে সাদা রঙের একটি ক্রপ টপ পরেছিলেন রশ্মিকা। তার উপরে কালো রঙের একটি চেক শার্ট। বিমানবন্দরে এমন পোশাকেই সম্প্রতি দেখা গিয়েছে রশ্মিকাকে। সমাজমাধ্যমের পাতায় সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই রশ্মিকার পরনের ওই শার্ট দেখেই উৎসাহ বেড়ে যায় অনুরাগীদের। এ তো বিজয় দেবেরাকোন্ডার শার্ট।

এই শার্টেই দিন কয়েক আগেও দেখা মিলেছিল অভিনেতার। চর্চিত প্রেমিকের পোশাক পরেই কি তবে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন রশ্মিকা? জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কথা না বললেও পরোক্ষ ভাবেই কি তাতে সিলমোহর দিলেন নায়িকা? কৌতূহল চর্চিত জুটির অনুরাগীদের।


চলতি বছরের প্রথম দিকেই দুবাইয়ে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ও রশ্মিকাকে। সেখানে উপস্থিত ছিলেন বিজয়ের পরিবারের সদস্যরাও। খবর পাওয়া গিয়েছিল, নিজের জন্মদিনও বিজয়ের বাড়িতেই নাকি উদ্‌যাপন করেছিলেন ‘পুষ্পা: দ্য রাইজ়’ খ্যাত অভিনেত্রী। মাসখানেক আগে বন্ধুবান্ধবের সঙ্গে একটি ক্যাফেতেও দেখা যায় চর্চিত যুগলকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর