বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পায়ুপথে ইয়াবা পাচার করছিলেন বিএনপি নেতা, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:৩৫

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে পাচার কালে ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় দুইজনকে আটক করে বিজিবি। আটকৃতদের মধ্যে একজন টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ। অন্যজন টেকনাফের মন্ডলপাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে হাসান আলী (৬৫)।

শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে বিএনপি নেতা নুর আহমেদকে আটক করা হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কৌশলে (বায়ুবিরোধী প্যাকেট ভর্তি) লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।

বিজিবির কক্সবাজার সেক্টরের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে তিনি কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে টেকনাফ বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে সকাল ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী নীলদরিয়া নামক একটি মিনি বাস ইমামের ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে আসলে সেখানে কর্তব্যরত বিজিবির সদস্যরা তল্লাশি চালায়।

এসময় হাসান আলী নামের আরো এক ব্যক্তির পায়ুপথে লুকানো ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর