বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খুলনায় আবাসিক হোটেলে অভিযানে ইয়াবা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:২১

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণির হোটেল জেড এন প্যালেস নামক আবাসিক হোটেল থেকে ইয়াবা-বিদেশি অস্ত্র, গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামের অস্ত্রধারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বেলাল নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রাস্থ (পার্ট-১) ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা মৃত কামরুদ্দিন খানের ছেলে। অস্ত্রসহ বেলাল হোটেলে উঠেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

এ সময় গ্রেপ্তার বেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪৭৬ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করে যৌথ বাহিনী।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার বেলালকে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা, গুলিসহ সোনাডাঙ্গা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টা ১২ মিনিটে কেএমপির সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, ‘অভিযানের খবর আমাদের জানানো হয়েছে। তবে এখনো আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি।

’রাত সোয়া ১টায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘হোটেল থেকে অভিযানে গ্রেপ্তারকৃত বেলাল এখনো যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর