বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টানা ৫ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়লেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৬:১১

লিওনেল মেসি আরো একবার ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার অসাধারণ কীর্তি গড়ে ইন্টার মায়ামিকে ২-১ গোলের জয় এনে দিলেন ন্যাশভিল এসসির বিপক্ষে। এই জয়ে থেমে গেল ন্যাশভিলের ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা।

ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ন্যাশভিল সমতায় ফিরলেও ৬২তম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচে জয়ের মাধ্যমে মায়ামি পঞ্চম ম্যাচে টানা জয় তুলে নিলো এবং সাপোর্টার্স শিল্ড তালিকায় পঞ্চম স্থানে উঠে এলো। তাদের লক্ষ্য এবার টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জয়। মেসি মেজর লিগ সকারে ১৬ ম্যাচে করেছেন ১৬ গোল। তার পাশে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ (২১ ম্যাচে ১৬ গোল)।

ম্যাচের পর মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এই বয়সে এসেও যা করছে, তা অবিশ্বাস্য। সে শুধু গোল করে না, গোটা দলকে নেতৃত্ব দেয়। কীভাবে খেলতে হবে, প্রতিযোগিতা করতে হবে, সেটা সে শিখিয়ে দেয়। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আশীর্বাদ।’

ন্যাশভিলের হয়ে হানি মুখতার দ্বিতীয়ার্ধের শুরুতে হেডে গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। কিন্তু গোলরক্ষক জো উইলিসের ভুল পাস থেকে মেসির দ্বিতীয় গোলেই শেষ হয় তাদের সেরা সময়ের রেকর্ড— মধ্য এপ্রিল থেকে চলা ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা।

এ ম্যাচে মেসি তার ক্লাব ক্যারিয়ারের ৬৬ ম্যাচে ৫৫তম গোল করেন। বয়স ৩৮ হলেও শারীরিকভাবে এখনো চাঙা তিনি।

মাশচেরানো আরো বলেন, ‘আমরা প্রতিদিনই ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলি। যদিও টানা সাত ম্যাচে ৯০ মিনিট খেলেছে, তার মধ্যে চারটি ছিল ক্লাব বিশ্বকাপের ম্যাচ, তবু ও ভালোই ফিট আছে। তবে ভবিষ্যতে ওকে কিছুটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হবে— যখন সময় আসবে, তখন তা দেওয়া হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর