বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিজ মেয়েকে ধর্ষণ, বাবার মৃত্যুদণ্ড দিলেন আদালত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৫:৪৮

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন আনু নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম, এ হামিদ এই রায় প্রদান করেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন আনু যশোরের কতোয়ালী মডেল থানার ডাকাতিয়া এলাকার আব্দুর রহমাননের ছেলে। সে স্ত্রী ও দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানিকগঞ্জ পৌরএলাকার পুর্ব দাশরা গ্রামে ভাড়াবাসায় থাকত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ সেপ্টেম্বর রাতে নিজ ঘরে নিজের মেয়েকে ধর্ষণ করে আনোয়ার হোসেন আনু। মেয়ের চিৎকারে মায়ের ঘুম ভেঙে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে আনোয়ার হোসেন আনু পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জিশিট দাখিল করে পুলিশ। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করেন আদালত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর