বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রোমান্টিক পোজে জয়া আহসান, সঙ্গে কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৬:২৮

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় কাজ করছেন সমানতালে। ওপার বাংলায় আবারও মুক্তির অপেক্ষায় জয়ার সিনেমা। তার ‘ডিয়ার মা’ আর এক সপ্তাহ পরেই বড় পর্দায় দেখা যাবে জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে।

সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় সান্যাল, যা দেখে চমকে গেছে দর্শক, অনুরাগীরা। প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে দুজনকে একটি বাথটাবে রোমান্টিক পোজে দেখা গেছে।

অপর ছবিতে সুইমিংপুলে দেখা গেছে। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে দুই বাংলার দর্শকদের মাঝে।
এই ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। সিনেমাটিতে রয়েছে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও।

এ নিয়ে জয়ার বক্তব্য, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এরকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টোনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’ তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা।

এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।

এদিকে, ওপার বাংলায় জয়ার আরও কিছু সিনেমার খবর পাওয়া গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এছাড়াও আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর