বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মাতাবেন তারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৬:১৪

প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা’। আগামী ১৯ -২০ জুলাই, দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের এই সবচেয়ে বড় উৎসবের নবম পর্ব।

জানা গেছে, প্রবাসীদের সঙ্গে এবারের আয়োজনে নাচ-গানে মাত করবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, কণ্ঠশিল্পী আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই।

এর আগে আয়োজনটিতে অংশ নিয়েছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, পূর্ণিমা ও অপু বিশ্বাসের মতো তারকারা। গান গেয়ে মাতিয়েছেন তাহসান, এস আই টুটুলের মতো সংগীতশিল্পীরা।

আনন্দমেলা আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, ‘এটি পুরোপুরি নন প্রফিট উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়।

আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’
জানা গেছে, এই আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকবে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। বরাবারের মতো এবারের ‘আনন্দমেলা’ও থাকবে সবার জন্য উন্মুক্ত।

এবারের আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেক প্যারিস সিটি ক্যালিফোর্নিয়ার মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর