বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে এক রাতে ১০ গরু চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুই বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরি হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা কয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে ৬টি এবং এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে ৪টি গরু চুরি করে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, ‘শুক্রবার রাতে গরুগুলো গোয়ালে রেখে আমরা ঘুমিয়ে পড়ি।

শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই গোয়ালের দরজা খোলা, দরজার তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি গরু নেই। ধারণা করা হচ্ছে শনিবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

’অপরদিকে ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, ‘গোয়াল ঘরের তালা ভেঙে শুক্রবার রাতের কোনো এক সময় চোরেরা ৪টি গরু নিয়ে গেছে। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর আমরা বিষয়টি টের পেয়েছি।’

রায়গঞ্জ থানার ওসি এস. এম মাসুদ রানা বলেন, ‘সংবাদ পেয়ে শনিবার দুপুরে দুই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর