বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্ত্রীকে খুন করে ১১ টুকরো, স্বামীকে আটক করল র‌্যাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:৫০

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেন স্বামী। হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার চেষ্টায় মামলা হয়। এ মামলায় প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (১২ জুলাই) র‌্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-০৯-এর যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো জানান, ‘গ্রেপ্তার সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ১০ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর আসামি সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আবর যার। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গত ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দেশে ফিরে আসেন।

এরপর চট্টগ্রাম মহানগরীতে নিজের একটি পিকআপ গাড়ি চালাতে শুরু করেন। দেশে ফিরে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। তাদের বিবাদ নিয়ে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপোষ-মিমাংসাও করা হয়।



গত ৯ জুলাই রাতে অজ্ঞাতনামা ৬-৭ জন যুবক তাদের বাসায় আসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘাতক সুমন ধারালো চাকু দিয়ে ভিকটিম ফাতেমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশে ১১ টুকরো করে কমডে ফ্লাস করার চেষ্টা করে সুমন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর